রবীন্দ্রনাথ ভট্টাচার্য বনাম বেচারাম মান্না সংঘাতকে উস্কে দিলেন লকেট
দি নিউজ লায়নঃ ২০২১ শুরু হতে না হতেই বাংলার রাজনীতিতে তোপ আর পাল্টা তোপের গতি আরও জোরালো হয়েছে। এদিন সিঙ্গুরে মাটিতে পা দিয়েই তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব উস্কে দিলেন লকেট!
রবীন্দ্রনাথ ভট্টাচার্য বনাম বেচারাম মান্না সংঘাতকে সিঙ্গুরের বুকে খানিকটা উস্কে দিয়ে শনিবারের সভায় লকেট চট্টোপাধ্যায় বলেন, 'সিঙ্গুরের মাস্টারমশাই ভাল মানুষ। কিন্তু তাঁকে সিঙ্গুরে কাজ করতে দেওয়া হচ্ছে না। ভালো মানুষ যাঁরা তাঁরা বিজেপিতে আগামী দিনে আসবেন।'

Post a Comment